আজ ২৬ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: রুবী ও এমিথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, মৌলিক উদ্ভাবনী ক্ষমতা আছে। যে কোন সমস্যার সহজ সমাধান করতে পারেন আপনি। যে কোন অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন। আশাবাদ প্রবল, ইনটুইশন প্রখর। ধৈর্যের অভাব আছে। সবকিছুতে দ্রুত ফল লাভ করতে চান। জীবনে সাফল্যলাভের জন্য আত্মপ্রত্যয় বাড়াতে হবে। ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মাহফুজুল্লাহ, রবীন্দ্রনাথ ত্রিবেদী, উর্দু সাহিত্যিক আলী জাওয়াদ জায়েদী ঔপন্যাসিক জ্যাকব ওয়াসারমেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ ভ্রাতা-ভগ্নীদের সাথে সম্পর্ক ভালো যাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে। কারো চিকিত্সার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। স্বার্থ-সংশ্লিষ্ট কোনো ব্যাপারে কারো সাথে মতানৈক্য দেখা দিতে পারে। বেসরকারি চাকুরেদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো সাথে কলহে জড়াতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। পারিবারিক কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। আজ কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। রোমান্স শুভ নয়।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুফল আশা করতে পারেন। সঙ্গীত শিল্পীদের জন্য শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ মন কোনো কারণে চঞ্চল হতে পারে। উদ্বেগ-উত্কণ্ঠার জন্য কাজকর্ম ব্যাহত হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। তবে সময়ের বা পরিবেশের অনুকূল্য পেতে পারেন। হঠাত্ কিছু অর্থাগম হতে পারে। জনহিতকর কাজে অংশ নিতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের বিয়ের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। গোপন কথা প্রকাশ হয়ে পড়তে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শরীর ভালো নাও যেতে পারে। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। জনহিতকর কাজে অংশ নিতে পারেন। পথ চলতে সতর্ক হয়ে চলুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টায় সফল হতে পারে। মহিলাদের কর্মসংস্থানের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আইনী ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ অসুস্থদের অযোগ্য লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। শিল্পী-সহিত্যিকদের জন্য দিনটি শুভ/সুনাম ও সাফল্য পেতে পারেন। তবে আগের কোনো কাজের জন্য সমস্যা হতে পারে। চঞ্চলতা পরিহার করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিষয় সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। পরিশ্রম সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কোনো কারণে মন আবেগপ্রবণ হতে পারে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
