হিসাববিজ্ঞান প্রথমপত্র
নির্মল ইন্দু সরকার
মাস্টার ট্রেইনার প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজ হিসাববিজ্ঞান প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হলো।
১। নিচের কোন লেনদেনটি প্রকৃতগত ভাবে মুনাফা জাতীয় কিন্তু এর ফলাফল কয়েকটি হিসাবকাল পর্যন্ত বিদ্যমান থাকে?
ক. মূলধন জাতীয় খ. মুনাফা জাতীয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয় ঘ. অনির্ধাারিত
২। বকেয়া ধারনার পূর্ণ বাস্তবায়নের জন্য কোন ধরনের দাখিলার প্রয়োজন?
ক. ব্যাংক সমন্বয় খ. জাবেদা দাখিলা
গ. ভুল সংশোধন দাখিলা ঘ. সমন্বয় দাখিলা
৩। অর্থশাস্ত্র রচনা করে কে?
ক. এডামস্মীথ খ. লুকাপ্যালিও
গ. কৌটিল্য ঘ. ফিলিপ কটলার
৪। নিচের কোনটি হিসাববিজ্ঞানের বাহ্যিক পক্ষ?
ক. মালিক খ. ব্যবস্থাপক
গ. শ্রমিক সংঘ ঘ. শ্রমিক
৫। মানব সভ্যতার শুরু থেকে ১৪৯৪ সাল পর্যন্ত সময়কে হিসাববিজ্ঞানের কোন কাল বলা হয়?
ক. উন্মেষ কাল খ. প্রাচীন কাল
গ. প্রাক-বিশ্লেষণ কাল ঘ. বিশ্লেষণ কাল
৬। মানবসম্পদ হিসাববিজ্ঞান বর্তমানে কোথায় চালু আছে?
ক. ভারতে খ. বাংলাদেশে
গ. জাপানে ঘ. আমেরিকায়
৭। সুম্মাডি এরেথমেটিকা ------বইয়ের ৪র্থ অধ্যায়ের নাম কি?
ক. বীজগণিত খ. পাটিগণিত
গ. জ্যামিতি ঘ. মুদ্রা ও বিনিময়
৮। নিচের কোনটিকে ঋণাত্মক সম্পত্তি বলা হয়?
ক. আয়কে খ. ব্যয়কে গ. দায়কে ঘ. সম্পদকে
৯। আর্থিক বছরের শুরুতে ৬৮২ টাকা এবং মালিকানাস্বত্ত্ব ৪১৮ টাকা। সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা, দায় কমেছে ১৯ টাকা। বছর শেষে মালিকানা স্বত্ত্বের পরিমাণ কত?
ক. ৪৭৪ টাকা খ. ৭৭৪ টাকা
গ. ৪৪৭ টাকা ঘ. ৬৮২ টাকা
১০। ২০০৮ সালে নীট মুনাফার পরিমান ৬,০০,০০০ টাকা এবং কর হার ৩৫% হলে করপূর্ব মুনাফা কত?
ক. ৯,২৩,০৭৬ খ. ৯,২৬,০৭৬
গ. ৯,১৮,০৭৬ ঘ. ৯,১২,০১৭
১১। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার?
ক. ৫ প্রকার খ. ৬ প্রকার
গ. ৭ প্রকার ঘ. ৮ প্রকার
১২। অনদায়ী দেনা সঞ্চিতি তৈরী করা হয় কোন নীতি অনুযায়ী?
ক. রক্ষণশীলতা খ. আয়-ব্যয় সমন্বয়
গ. মিলকরণ ঘ. পূর্ণ প্রকাশ
১৩। রক্ষণশীলতার নীতির বর্তমান নাম কি?
ক. সামঞ্জস্যতার নীতি খ. উদ্ভাবনের নীতি
গ. দুরদর্শিতার নীতি ঘ. পরিদর্শনের নীতি
১৪। হিসাব সমীকরণের প্রতিফলিত রূপ কোনটি?
ক. আয়-ব্যয় হিসাব
খ. প্রাপ্তি প্রদান হিসাব
গ. লাভ-লোকসান হিসাব ঘ. উদ্বৃত্তপত্র
১৫। বিক্রয় বাট্টা সর্বাবস্থায় কোন জের প্রকাশ করে?
(i) ক্রেডিট জের (ii) ডেবিট জের
(iii) শূন্য জের
নিচের কোনটি সঠিক?
(ক) (i) (খ) (ii)
(গ) ( iii) (ঘ) (i) ও (ii)
১৬। আমাদের দ্বারা ইস্যুকৃত ক্রেডিট নোট লিপিবদ্ধ হবে—
(i) ক্রয় হিসাবে (ii) বিক্রয় হিসাবে
(iii) প্রাপ্য হিসাবে
নিচের কোনটি সঠিক?
(ক) (i) (খ) (i) ও (ii)
(গ) (i) ও ( iii) (ঘ) (i), (ii) ও (iii)
১৭। ক্রয় বাট্টা ও বিক্রয় বাট্টা কোন পদ্ধতির বাট্টা?
ক. বৃটিশ খ. ভারতীয়
গ. আমেরিকান ঘ. বাংলাদেশী
১৮। সাধারণ একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাবগুলো রাখা হয়?
ক. ব্যক্তি ও সম্পত্তি বাচক গ. ব্যক্তি ও নগদান বাচক
গ. সম্পত্তি ও নগদান বাচক ঘ. নামিক ও ব্যক্তি বাচক
১৯। কু-ঋণ একটি------- ব্যয়।
(i) পরিচালন (ii) অ-পরিচালন
(iii) অস্বাভাবিক
নিচের কোনটি সঠিক?
(ক) (i) (খ) (i) ও (ii)
(গ) (i) ও (iii) (ঘ) (i) ও (iii)
২০। হিসাবের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. লেনদেন খ. জাবেদাগ. চালানগ. ভাউচার
পরবর্তী অংশ আগামীকাল
পৌরনীতি প্রথমপত্র
ফারুক হোসেন
সিনিয়র প্রভাষক, পৌরনীতি
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী।
সময়: ৪০মিনিট পূর্ণমান: ৪০
১। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র নগর রাষ্ট্র কোনটি?
ক. রোম খ. মিশর
গ. স্পার্টা ঘ. জর্জিয়া
২। কার্ল মার্কসের মতবাদ অনুযায়ী সাম্যবাদ কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. আমেরিকায় খ. ইংল্যান্ডে
গ. সোভিয়েতে ঘ. বাংলাদেশে
৩। উইলোবী রাষ্ট্রের যে প্রাথমিক উদ্দেশ্যের কথা বলেছেন—
i) শান্তি রক্ষা ii) শৃঙ্খলা iii) স্বাধীনতা রক্ষা
নিচের কোনটি সঠিক?
(ক) (i) ও (ii) (খ) (i) ও (iii)
(গ) (ii) ও ( iii) (ঘ) (i) , (ii) ও (iii)
৪। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরিহার্য কাজ কোনটি?
ক. দেশ রক্ষা সংক্রান্ত কাজ খ. পররাষ্ট্র সংক্রান্ত কাজ
গ. অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ
ঘ. প্রশাসন সংক্রান্ত কাজ
৫। সাংবিধানিক সরকারের থাকা দরকার—
ক. সংবিধান খ. আইনের শাসন
গ. ব্যক্তি স্বাধীনতা ঘ. স্বাধীন বিচারবিভাগ
নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. আমিনুল ইসলাম মনে করেন যে, সমাজ গড়ে না উঠলে মানুষ সভ্য জীবন যাপনে ব্যর্থ হতো। তাছাড়া সমাজ ব্যবস্থার অভাবে মানুষ তাদের চারিত্রিক গুণাবলির বিকাশ ঘটাতে পারতনা এবং জ্ঞানী গুণীদের সান্নিধ্যও পেত না।
৬। সমাজ ব্যবস্থার অভাবে মানুষ কিসের বিকাশ ঘটাতে পারত না?
ক. অন্ধকার যুগের খ. আলোর পৃথিবীর
গ. চারিত্রিক গুণাবলীর ঘ. পরহেজগারিতায়
৭। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যা পড়ান—
ক. সমাজবিজ্ঞান খ. পৌরনীতি
গ. নীতিবিজ্ঞান ঘ. সাংস্কৃতিক নৃবিজ্ঞান
৮। জনপ্রতিনিধিদের ওপর যাদের নিয়ন্ত্রণ থাকা উচিত—
ক. নির্বাচন কমিশনের খ. নির্বাচকমণ্ডলীর
গ. নির্বাচক পর্যবেক্ষকদের ঘ. প্রিসাইডিং অফিসারদের
৯। কল্যাণমূলক রাষ্ট্র সর্বজনীন কল্যাণ নিশ্চিত করে কিসের ভিত্তিতে?
ক. শ্রেণিস্বার্থের ভিত্তিতে খ. শ্রেণিস্বার্থের উর্ধ্বে থেকে
গ. ব্যক্তিস্বার্থের প্রেক্ষাপটে ঘ. গোষ্ঠীস্বার্থ বজায় রেখে
১০। বয়োজ্যেষ্ঠ পুরুষই পরিবারের প্রধান হিসাবে গণ্য হয় কোন ধরনের পরিবারে?
ক. বহু পত্নীক পরিবার খ. বহুপতি পরিবার
গ. মাতৃতান্ত্রিক পরিবার ঘ. পিতৃতান্ত্রিক পরিবার
১১। যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থানকে কী বলে?
ক. কৃত্রিম পরিবেশ খ. রাজনৈতিক পরিবেশ
গ. মনস্তাত্ত্বিক পরিবেশ ঘ. প্রযুক্তিগত পরিবেশ
১২। জনগণের সার্বভৌমত্ব বলতে সাধারণভাবে কোনটি নির্দেশ করে?
ক. রাষ্ট্রীয় ক্ষমতার গৌণ উত্স
খ. ক্ষমতার প্রকৃত অধিকারী
গ. ক্ষমতার অন্যতম অধিকারীঘ.অন্যতম নিয়ন্ত্রণকারী
১৩। সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ যে বিধি নিষেধ পালন করে সেগুলো কী?
ক. রাষ্ট্রীয় আইন খ. সামাজিক আইন গ. নৈতিক আইন ঘ. মূল্যবোধ
১৪। দায়িত্বশীল সরকার বিরোধী দলকে কোন ধরনের সুযোগ প্রদান করে?
ক. মন্ত্রিত্ব খ. সমালোচনা
গ. রাষ্ট্রীয় ক্ষমতা ঘ. চূড়ান্ত ক্ষমতা
১৫। গণতন্ত্র নাগরিকদেরকে শিক্ষাদান করে—
i) দেশপ্রেম ii) নাগরিক অধিকার ও কর্তব্য iii) রাজনৈতিক সচেতনতা
নিচের কোনটি সঠিক?
(ক) (i) ও (ii) (খ) (i) ও (iii)
(গ) (ii) ও ( iii) (ঘ) (i) , (ii) ও (iii)
১৬। সমাজে শোষক-শোষিত ছিল না—এটা কোন সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য?
ক. দাস সমাজ ব্যবস্থা খ. আদিম সমাজ ব্যবস্থা
গ. সামান্ত সমাজ ঘ. ধনতান্ত্রিক সমাজ
১৭। কোন স্থানের পানির উচ্চতা বাড়লে বাংলাদেশের অনেক অংশ ডুবে যাবে?
ক. খালবিল খ. নদীনালা গ. হাওড়-ঝিল ঘ. সমুদ্র
১৮। কোন শক্তির ভীতি মানুষকে সামাজিক জীবন শুরম্ন করতে উদ্বুদ্ধ করে?
ক. প্রাকৃতিক শক্তি খ. বিদ্যুত্ শক্তি
গ. নবায়নকৃত শক্তি ঘ. আনবিক শক্তি
১৯। ‘নিজের উপর দেহ ও মনের ওপর ব্যক্তিই সর্বেসর্বা’—উক্তিটি কোন মতবাদ অনুসারে হয়েছে?
ক. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ খ. সমাজতন্ত্রবাদ
গ. নৈরাজ্যবাদ ঘ. রাজতন্ত্র
২০। সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ কী হিসেবে পরিচিতি পায়?
ক. বাঙালি খ. বাংলাদেশী গ. সর্বভারতীয় ঘ. মুসলিম
পরবর্তী অংশ আগামীকাল
