গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ১৯:৫৪
প্রযুক্তির এই যুগে তেলের প্রদীপের প্রয়োজনীয়তাটা যে অনেকাংশেই ফুরিয়েছে তা তো বলাই বাহুল্য। তবে প্রয়োজনটা যখন রেকর্ড গড়ার তখন ফেলে আসা দিনের কোনো সামগ্রীও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আর নিজের সৃষ্টিশীলতা ও ছয় মাসের নিরলস পরিশ্রম দিয়ে যিনি বিশ্বের সবেচেয়ে বড় তেলের প্রদীপটি বানিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি হলেন স্পেনের কুটির শিল্প কারিগর আয়ুনটামিয়েন্টো ডি আলমসিটা। স্পেনের আলমেরিয়া অঞ্চলের যে শহরে তার বসবাস সেই আলমসিটা শহরের ঐতিহ্যবাহী ‘দ্য নাইট অব অয়েল ল্যাম্পস’ উত্সবের অংশ হিসেবে বিশ্বের রেকর্ড ৬৫২.৮৭ লিটার তেল ধারণক্ষম এই প্রদীপটি নির্মাণ করেন আয়ুনটামিয়েন্টো।