জোকস

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ১৯:৫৪
 মেয়ের বাবা :এই মাত্র মেয়েটার যে গান শুনলেন এর জন্য আমার বহু টাকা ব্যয় করতে হয়েছে। ছেলের বাবা :হ্যাঁ, তা তো হবেই। নির্ঘাত প্রতিবেশীদের সঙ্গে মামলা লড়তে হয়েছে।  বিচারক :আপনার পেশা কী? আসামি :জি, আমি তালা-চাবির মিস্ত্রি। বিচারক :তালা-চাবির মিস্ত্রি! আপনার কাজ তো দিনে থাকার কথা। কিন্তু রাত দুটোয় আপনি সোনার দোকানে কী করছিলেন? আসামি :ওদের গেটের তালাটা ঠিক আছে কিনা পরখ করে দেখছিলাম!  শিক্ষক :চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে। ছাত্র :চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজেকে বুদ্ধিমান হিসেবে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে।  বাড়ির গিন্নি তাদের বাড়ির কাজের ছেলের কাছে জানতে চাইলেন, ‘কয়টা বাজেরে?’ উত্তরে ছেলেটি জানাল যে এখন দশটা পঞ্চাশ বাজে। এদিকে গিন্নি আবার সব কাজই খুব ঘড়ি ধরে করতেন। তাই ছেলেটিকে শুধরে দিয়ে তিনি বললেন, ‘তোর ঘড়িটা চার মিনিট স্লো। হয় ওটা ঠিক করে নিবি, নয়তো এর পর থেকে আমি সময় জানতে চাইলে চার মিনিট যোগ করে বলবি।’ এরপর অন্য আরেকদিন গিন্নি যখন কাজের ছেলের কাছে সময় কতো জানতে চাইলেন তখন ছেলেটি উত্তর দিল, ‘১১টা ৬২ মিনিট, আম্মা।’ কারণ তখন আসলে তার ঘড়িতে ১১টা ৫৮ বেজেছিল!