বিচারাধীন মামলা নিয়ে সংবাদ পরিবেশনে বিরত থাকতে যে নির্দেশনা দিয়েছিলো সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারকার্য প্রভাবিত হয় এমন সংবাদ পরিবেশন বা প্রচার প্রত্যাশিত নয়।
এর আগে গত ১৬ মে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন বা স্ক্রল করছে। যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায় বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন বা স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আইনমন্ত্রীর এই বক্তব্যের পরদিনই সুপ্রিম কোর্ট আরেকটি বিজ্ঞপ্তি জারি করে উপরোক্ত বক্তব্য প্রদান করল। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মে দেওয়া বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ করতে এই বিজ্ঞপ্তি দেওয়া হলো।
