ক্ষ ম তা য় ন .................................................

বিশ্বের প্রভাবশালী ১০ বাংলাদেশির তালিকায় ৩ নারী

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২০:০৩
বিশ্বের প্রভাবশালী ১০ বাংলাদেশির তালিকায় জায়গা করে নিয়েছেন তিন নারী। এরা হলেন সারা হোসেন, সুমাইয়া কাজী এবং নিশাত মজুমদার। তালিকাটি প্রকাশ করেছে বিবি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন। ২০১২ সাল থেকে এই তালিকা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালের প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তিত্বদের তালিকাটি ২০টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। রাজনীতি, ব্যবসা ও শিল্প উদ্যোগ, আবিষ্কার, গণমাধ্যম, ক্রীড়া, সংস্কৃতি, সেলিব্রেটি, রেস্টুরেটার্স ও উদীয়মান প্রতিভা। তা ছাড়া প্রথমবারের মতো ‘পিপলস চয়েস’ নামের নতুন ক্যাটাগরি সংযুক্ত করা হয়েছে। যারা জনসাধারণের ভোটে তালিকায় স্থান পেয়েছেন। জুরি বোর্ড সাফল্য ও অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপনকারী পাঁচ ব্যক্তিকে মনোনীত করেছেন। সা রা হো সে ন  মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে আইনজীবী সারা হোসেন লড়াই করে যাচ্ছেন  ব্যারিস্টার সারা হোসেন একজন মানবাধিকার কর্মী হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অনারারি পরিচালক তিনি। তার বর্ণাঢ্য শিক্ষাজীবন রয়েছে। মিডল টেম্পল, লন্ডন স্কুল অব ওরিয়েন্টার অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এবং ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকেও তিনি ডিগ্রি অর্জন করেন। একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি দেশ ও দেশের বাইরে সুপরিচিতি লাভ করেছেন। সামপ্রতিক সময়ে মৌলবাদের বিপক্ষে তিনি সোচ্চার। মুক্তিযুদ্ধের পক্ষে তার সুস্পষ্ট অবস্থান বিশেষভাবে আলোচিত। দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, দুর্নীতি বন্ধসহ সব শ্রেণির মানুষের কাছে মানবাধিকার পৌঁছে দিতে তিনি সরব থেকেছেন। একজন আইনজীবী হিসেবেও তিনি সুখ্যাত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা গীতা সেহগেলের নতুন ইনস্টিটিউট সেন্টার ফর সেক্যুলার স্পেসেও সমপ্রতি তিনি নাম লিখিয়েছেন। মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে এই আইনজীবী লড়াই করে যাচ্ছেন। সু মা ই য়া কা জী  আমেরিকায় অনুর্ধ্ব ২৫ বছর বয়সী সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পান সুমাইয়া কাজী  জন্মসূত্রে বাংলাদেশি মার্কিন নাগরিক। সংবাদ সংস্থা রয়টার্স এবং ক্লাউট প্রকাশ করা বিশ্বের সেরা প্রভাবশালী ৫০ উদ্যোক্তার তালিকায়ও তার জায়গা হয়। বাবা ড. নিজাম উদ্দিন কাজী, মা মেরিনা কাজী তটিনি। দুই ভাই, দুই বোনের মধ্যে সুমাইয়া সবার বড়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের ফেনী জেলা শহরে। জন্ম, বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কল থেকে মার্কেটিং এবং স্ট্র্যাটেজিক পন্টানিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘কালচারাল কানেক্ট ডটকম’ (টিসিসিসি) নামের প্রতিষ্ঠান। টিসিসিসি থেকে প্রকাশিত হচ্ছে পাঁচটি সাপ্তাহিক ই-ম্যাগাজিন। ম্যাগাজিনগুলো হচ্ছে দ্য দেশি কানেক্ট, দ্য মিডলইস্ট কানেক্ট, দ্য এশিয়া কানেক্ট, দ্য ল্যাটিন কানেক্ট, দা আফ্রিকান কানেক্ট। ২০০৬ সালেও বিজনেস উইক ম্যাগাজিন কর্তৃক আমেরিকায় অনূর্ধ্ব ২৫ বছর বয়সী সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পান সুমাইয়া কাজী। ওই বছর সেই ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ৭৫ জন মহিলা উদ্যোক্তার একজন নির্বাচিত হন তিনি। নি শা ত ম জু ম দা র  বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার  বাংলাদেশের প্রথম নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয়ের অনন্য সম্মান বয়ে এনেছেন। তার জন্ম ৫ জানুয়ারি ১৯৮১। তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে এভারেস্ট চূড়ায় উঠতে সক্ষম হন। ১৯৯৭ সালে ঢাকার ফার্মগেটের বটমূলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার ২০০৩ সালে এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া (৩,১৭২ ফুট) কেওক্রাডং জয় করেন। একই বছরের সেপ্টেম্বরে বিএমটিসি আয়োজিত নারী অভিযাত্রী দলের সঙ্গে তিনি এভারেস্ট বেস ক্যাম্প (১৭ হাজার ৫০০ ফুট উচ্চতা) ট্র্যাকিংয়ে অংশ নেন।