ইসলাম-করিম ফাউন্ডেশন জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দুই শত মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে। একই সময় একটি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দেড় লাখ টাকার অনুদান প্রদান করা হয়। শনিবার বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী নূরুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুজ্জামান ও ভূমি কর্মকর্তা মোঃ নাছির উল্যাহ খান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
