১৯ লাখ টাকার ভবনের মেরামত খরচ ২৭ লাখ

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২১:২৩
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা ভবন নির্মাণে ১৯ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে সংস্কার করতে ব্যয় দেখানো হয়েছে ২৭ লাখ টাকা। ২০১২-১৩ অর্থ বছরে ২৭ লাখ টাকা ব্যয়ে এলজিইডির মাধ্যমে দরপত্র আহবান করেই অনেকটা গোপনীয়ভাবে বিজ্ঞপ্তি দিয়ে শুরু হয় এ সংস্কার কাজ। দ্বিতল ভবনে ১১টি কক্ষে টাইলস, সংস্কারসহ পানি সরবরাহের কাজে ব্যবহার হয় এ অর্থ। এদিকে স্থানীয় ঠিকাদার ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদ কার্যালয়ে অনেক কর্মচারী এ কাজে অনিয়মের কথা স্বীকার করলেও তা প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। এ বিষয় নিয়ে মহালছড়ি উপজেলা (এলজিইডি ) প্রকৌশলী আছাদুজ্জামানের সাথে কথা হলে, তিনি এ কাজে কোন ধরনের অনিয়মের কথা অস্বীকার করে বলেন কাজটি সঠিক ও সুষ্ঠুভাবে হয়েছে। এতে কোন ধরনের অনিয়ম আমার জানা মত হয়নি। এদিকে এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা জানান, এ কাজ নিয়ে বেনামে একটি লিখিত অভিযোগ থাকায় জেলা প্রশাসক থেকে আমাকে তদন্ত করার ভার দেয়ায় আমি তদন্ত করছি। এখন পর্যন্ত তদন্ত কাজ শেষ হয়নি। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত কোন কিছু বলা সম্ভব নয়।