কসবায় গুণীজন সংবর্ধনা

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২১:২৩
কসবা উপজেলার শিমরাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত শনিবার শিমরাইল গ্রাজুয়েট সোসাইটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিমরাইল গ্রাজুয়েট সোসাইটির সভাপতি সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.বি.এম. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার ও মেহারী ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন শিমরাইল গ্রাজুয়েট সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আলাউদ্দিন।