উখিয়ার সিকদারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীকে গতকাল রবিবার ৬ মাইল হাঁটিয়ে উপজেলায় নিয়ে গেছেন প্রধান শিক্ষক। সম্প্রতি ঐ স্কুলের নির্মাণ কাজ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঙ্গে ঠিকাদারদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিতে স্কুল ত্যাগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ত্যাগ করে উপজেলা প্রশাসনে যাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রতিপক্ষরা তার স্কুলে পরিকল্পিতভাবে হামলা করেছে।
