নেত্রকোনায় বিএনপি’র সংবাদ সন্মেলন

আপডেট : ০৯ মার্চ ২০১৪, ২১:২৫
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আশরাফউদ্দিন খান, সাবেক সম্পাদক এডভোকেট মাহফুজুল হক এবং বিএনপি নেতা হায়দার জাহান চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ গত শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি (কে-গাতি) ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে গত শুক্রবার রাতে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান খানের প্রচারকারীদের উপর আওয়ামী লীগের লোকজন কর্তৃক হামলার অভিযোগ করেছেন।