কবির আহমেদ আনসারী
ব্রাক্ষ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবাদুল হেকিম মিয়ার বড় ছেলে কবির আহমেদ আনসারীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ মাগরিব রাজধানীর ৬/৩, সেগুনবাগিচায় এক্সেলসিয়া পার্কে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শামসুর রহমান
পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুরে মরহুমের গ্রামের বাড়ি সপ্তশিক্ষায় আগামী শুক্রবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
খন্দকার আনোয়ারুল হক মেঘদূত
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কলাম লেখক ও বহু ভাষাবিদ খন্দকার আনোয়ারুল হক মেঘদূতের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মেঘদূত স্মৃতি পরিষদ মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুরে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করেছে।
