উপজেলায় আরিফুল ইসলাম রানা (২৫) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলীর আফতাব নগর এলাকায়।
রূপগঞ্জ থানার ওসি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে বাড়ির কেয়ারটেকার পলাশের সাথে রানা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাদের মীমাংসা করে দিলেও রাত ২টার দিকে পলাশ ঘুমের মধ্যে রানাকে হাতুড়ি দিয়ে পেটায়। এ সময় রানার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই কেয়ারটেকার পলাশ পলাতক রয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
