জেলার দুর্গাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার কারণে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মোল্লা আব্দুল ওয়াহেদ। নগরীর একটি রেস্টুরেন্টে গতকাল রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এবং রাজশাহী জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার বিরুদ্ধে ‘আর্থিক সুবিধার বিনিময়ে’ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। বক্তব্য দেন দুর্গাপুরে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লাবলু, পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম জুম্মা প্রমুখ। উল্লেখ্য, সংবাদ সম্মেলনের আয়োজন করা বিএনপি নেতারা সকলে বিভিন্ন সময়ে দল থেকে বহিষ্কত হয়েছেন বলে জানা গেছে।
