ঢাকার দোহার উপজেলার নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে দোহারের সর্বস্তরের জনগণ। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। এসময় নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের অপসারণের দাবি জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিল শেষে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষরিত অনুলিপিসহ স্মারকলিপি উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের কাছে দেন।
