মানিকগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

আপডেট : ২২ মে ২০১৯, ০০:১৮

মানিকগঞ্জ সদর উপজেলার বাইতরা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরিসহ ডাকাতি কাজে ব্যবহূত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রাসেল, ফারুক ও জাহাঙ্গীরের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়। সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, ডাকাতরা সদর উপজেলার বাইতরা গ্রামের ব্যবসায়ী নিমাই চন্দ্র সরকারের বাড়িতে ডাকাতি করার জন্য পাশের একটি ইটভাটায় প্রস্তুতি নিচ্ছিলেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালায়। এসময় ডাকাতদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলার পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।