সারাবছরের ফল ডাবের উপকারীতা অনেক। এটি একমাত্র প্রাকৃতিক পানীয় যা আমাদের শরীরে নিরাপদে রক্ত প্রবাহ সঞ্চালনে কার্যকর ভূমিকা পালন করে। গরমের দিনে তৃষ্ণা মেটাতে ডাবের জুড়ি নেই। ডাবের উপকারিতা নিয়ে আমাদের এবারের আয়োজন
ডাব আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। ফলটি কচি অবস্থায় সবুজ এবং পরিপক্ব অবস্থায় হলদেটে ভাব ধারণ করে। ডাব সাধারণত প্রাম অঞ্চলে বেশি থাকলেও এর বাজার মূলত শহরকে ঘিরে। ঢাকা শহরে শুধু ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এমন লোকও কম নয়। এ থেকে সহজেই আঁচ করা যায় ডাবের জনপ্রিয়তা। চার হাজার বছর আগ থেকে ডাব পুষ্টি প্রাপ্তির একটি প্রাকৃতিক উত্স হিসেবে গণ্য হয়ে আসছে। ফলটি সত্যিকার অর্থেই পুষ্টির আধার। এক কাপ (৮০ গ্রাম) ডাবের পানিতে ক্যালোরির পরিমাণ ২৮৩। মোট ২৭ গ্রাম ফ্যাট, সোডিয়াম ১৬ মি. গ্রাম, প্রোটিন ৩ গ্রাম, চিনি ৫ গ্রামসহ নানা খাদ্য উপাদানে সমৃদ্ধ। ডাবে প্রচুর অ্যাসিডও থাকে। নিয়মিত ডাবের পানি পান করলে মুখে খাবারের স্বাদ ও বৈচিত্র্য পাওয়া যায়। এছাড়াও ডাবের পানি উচ্চ ইলেক্ট্রলাইটিস ক্ষমতাসম্পন্ন। যা ডায়রিয়া ও পানি শূন্যতায় ভোগার সময় মানুষকে সেসব থেকে পরিত্রাণ দিতে পারে। যাতে মানুষের স্বাভাবিক ওজন ঠিক থাকে অথবা বৃদ্ধি পায়। ডাবের পানি হূদরোগের ঝুঁকি কমাতেও তুলনাহীন। ডাবের পানি পান করলে ডায়াবেটিসের উন্নতি হয় এবং তীব্র ক্লান্তিতে কচি ডাবের পানি পান খুব সহজেই মানুষের শরীরে ফিরিয়ে আনে সতেজতা, কর্ম ক্ষমতা, নিয়মিত কর্মশক্তি বৃদ্ধি, ত্বকে নতুন প্রাণের সংহার ও ভাঁজপড়া বা বলিচিহ্ন দূর করতে খুবই কার্যকর কচি ডাবের পানি। ডাবের পানিতে বিদ্যমান পটাসিয়াম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অত্যন্ত উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। বর্তমানে আধুনিক চিকিত্সা বিজ্ঞান বলছে ডাবের পানি সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত একটি পানীয়। এটি একমাত্র প্রাকৃতিক পানীয় যা আমাদের শরীরে নিরাপদে রক্ত প্রবাহ সঞ্চালনে কার্যকর ভূমিকা পালন করে। এতে কোনো চর্বি বা কোলেস্টেরল নেই। প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকার জন্য বাড়ন্ত শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য ডাবের পানি যথেষ্ট উপকারী। তারুণ্য ধরে রাখতে ডাবের পানি যথেষ্ট উপযোগী। এতে চিনির পরিমাণও অল্প। তবে ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ডাবের পানি খাবেন। কিডনিতে পাথর হয়েছে বা ডায়ালাইসিস চলছে, এ ধরনের রোগীরা এই ফল খাবেন না। কারণ, এতে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম, যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর। কিন্তু যারা সুস্থ মানুষ, তাদের কিডনির জন্য ডাবের পানি আশীর্বাদস্বরূপ। কিডনি দেহের ছাঁকন যন্ত্র। এই অঙ্গ শরীরের নোংরা ও ক্ষতিকর অংশগুলোকে দেহের বাইরে বের করতে সাহায্য করে। এই ফলে নেই কোনো ভিটামিন এ। তার পরও শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। উচ্চমাত্রার ক্যালসিয়াম রয়েছে ডাবের পানিতে, যা হাড়কে করে মজবুত। সেই সঙ্গে জোগায় ত্বক, চুল, নখ ও দাঁতের পুষ্টি।
তাই আপনি আপনার দৈনন্দিন ফলের তালিকায় ডাবকে সংযুক্ত করতে পারেন কোনো দ্বিধা ছাড়াই।
