‘মাছে ভাতে বাঙালি’ কথাটি চালু থাকলেও আমাদের প্রতিদিনের খাবার তালিকায় ডাল থাকে। রান্নার উপর নির্ভর করে ডালের নানা স্বাদ। তাইতো ডালের ৪ পদ নিয়ে রেসিপি নিয়ে আমাদের এবারের আয়োজন
লা উ কি ও য়া লী ডা ল
উপকরণ :মাশকলাই গুঁড়া ডাল ১-২ কাপ, মাছ (পছন্দমতো) ৪-৫ টুকরা, মরিচ গুঁড়া ১-২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, লাউ ৪ কাপ, লবণ পরিমাণমতো, আদা, রসুন বাটা, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টা, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, পিয়াজ কুচি ২-৩ টা, রসুন ক্র্যাশ ২ চা চামচ।
প্রণালি :মাছ মসলা দিয়ে কষিয়ে নিন। ভাজা মাশকলাই ডাল গুঁড়া করে নিন। লাউ ফালি করে কেটে চুলায় বসান। সব মসলা দিন। সিদ্ধ হওয়ার জন্য পানি দিন। ডালগুলো পানি দিয়ে গুলিয়ে ডালে দিন। কষানো মাছ দিন। ডাল লাউ সিদ্ধ হলে তেলে রসুন ক্র্যাশ দিয়ে বাগার দিন।
ডা ল হা ড়ি য়া লী
উপকরণ :মসুর ডাল ১-২ কাপ, আদা ক্র্যাশ ১ চা চামচ, পিয়াজ কুচি ১-২ কাপ, ৪ দানা বাটা ১ চা চামচ, কারী পাউডার ১-২ চা চামচ, মুগ ডাল ১-২ কাপ, ডিম ২টা, কাঁচামরিচ কুচি ৪-৫টা, মেথি বাটা ১ চা চামচ, কাশমেরী মসলা ১-২ চা চামচ, মাশকালাই ডাল ১-২ কাপ, রসুন ক্র্যাশ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, বাটার ২ টেবিল চামচ।
প্রণালি :১টা ডিম সিদ্ধ করে চাকা করে কেটে নিন। আরেকটা ডিম ফেটে সিদ্ধ চাকা ডিম চুবিয়ে ভেজে নিন। চুলায় পাত্রে তেল দিয়ে আদা, রসুন ক্র্যাশ দিন। পিয়াজ কুচি ও সব মসলা দিয়ে কষিয়ে ডাল দিন। গরম পানি ২ কাপ দিন। ডাল সিদ্ধ হয়ে এলে ডিমের টুকরাগুলো ও বাটার দিয়ে নামিয়ে নিন।
ডাল মাখানী
উপকরণ :আলু কিউব ১ কাপ, মসুর ডাল ১-৪ কাপ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১-২ চামচ, গাজর কিউব ১-২ কাপ, কাঁচামরিচ ফালি ৪-৫ টা, হিং ১ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, পাপড়িকা ১-২ চা চামচ, মুগ ডাল ১-৪ কাপ, পিয়াজ কুচি ১-৪ কাপ, দারুচিনি বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতা ১ চা চামচ।
প্রণালি :আলু-গাজর ডাল ও মসলা একসাথে ৩ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। চুলায় পাত্রে তেল দিয়ে হিং, পিয়াজ কুচি দিন। পিয়াজ ব্রাউন কালার হলে সিদ্ধ ডাল বাগার দিন। সবশেষে ধনেপাতা ও পাপড়িকা দিয়ে নামিয়ে নিন।
মুগডালের কারী
উপকরণ :মিষ্টি কুমড়া ১ কাপ, মেথী ১ চা চামচ, ভাজা মুগ ডাল ১-২ কাপ, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, ৪ দানা বাটা ১ চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, ডাটা ১ কাপ, হিং ১ চা চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুড়া ১-২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, পটল ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টা, শুকনামরিচ ১-২ চা চামচ, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি :মুগ ডাল ভেজে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার সবজিগুলো ও ডাল এবং মসলা ৪ কাপ পানি দিয়ে সিদ্ধ দিন। অন্য পাত্রে চুলায় তেল+ঘি, মেথি, হিং দিয়ে বাগার দিন।
