হিসাববিজ্ঞান প্রথমপত্র
নির্মল ইন্দু সরকার
মাস্টার ট্রেইনার প্রভাষক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজ হিসাববিজ্ঞান প্রথম পত্রের একটি বহুনির্বাচনী প্রশ্ন দেয়া হলো।
২১। “হিসাববিজ্ঞান হলো একটি পণ্য’— উক্তিটি কে করেছে?
ক. লুকাপ্যাসিওলী খ. এম.এম.খান
গ. কাইসু ঘ. এডাম বালারাউই
২২। “আর্থিক বিবরণী প্রস্তুত” IAS এর কত নং স্ট্যান্ডার্ড এ উল্লেখ আছে?
ক. IAS-1 খ. IAS-4গ. IAS-16ঘ. IAS-18
২৩। TAP- এর পূর্ণরূপ কোনটি?
ক. Total Adult Package খ. Total Amount Package
গ. Total Advanced Package
ঘ. Total Accounting Package
২৪। পাস বহির ডেবিট ব্যালেন্স বলতে কি বোঝায়?
ক. ব্যাংক জমা খ. ব্যাংক জমাতিরিক্ত
গ. নগদ উদ্বৃত ঘ. নগদ ঘাটতি
২৫। স্বর্ণা প্রতিটি ৪,২০০ টাকা ৩০টি পণ্য ক্রয় করে। সে বিক্রয় মূল্যের উপর ৩৭.৫% লাভ করতে চাইলে পণ্যগুলো কত টাকায় বিক্রি করবে?
ক. ২,০৪,৩২০ টাকা খ. ২,০৩,০৬০ টাকা
গ. ২,০১,৬০০ টাকাঘ. ২,০০,০৬০ টাকা
২৬। কেয়া তার দোকানের কিছু পণ্য ৫০,০০০ টাকায় বিক্রি করায় ৫,০০০ টাকা লাভ হয়। কেয়া উক্ত পণ্যের বিক্রয় মূল্য কত টাকা বৃদ্ধি করলে ঐ পণ্যের ক্রয় মূল্যের উপর ২৫% লাভ হবে?
ক. ১৩,৩৫০ টাকা খ. ১১,২৫০ টাকা
গ. ৬,২৫০ টাকা ঘ. ৪,২৮০ টাকা
২৭। ১০০ টাকা ক্রয়মূল্যের একটি পণ্য প্রথম সপ্তাহে ১০% মূল্য বৃদ্ধিতে বিক্রয় করা হলো। দ্বিতীয় সপ্তাহে ১০% মূল্য হ্রাস পেলে পণ্যটি বিক্রি করলে তার—
ক. ১ টাকা ক্ষতি হবেখ. ১১ টাকা ক্ষতি হবে
গ. ১০ টাকা ক্ষতি হবেঘ. ৯ টাকা লাভ হবে
২৮। প্রারম্ভিক মজুদ পণ্য ১,৬০,০০০ টাকা, ক্রয় ৮৬,০০০ টাকা, ক্রয় ফেরত্ ৪,০০০ টাকা, বিক্রয় ১,৪০,০০০ টাকা। ক্রয় মূল্যের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত?
ক. ১,২১,০০০ টাকা খ. ১,২০,০০০ টাকা
গ. ১,১৮,০০০ টাকা ঘ. ১,১৩,০০০ টাকা
২৯। হিসাবগুলো বাঁধাইকৃত রেজিষ্টারের পরিবর্তে আলগাভাবে সংরক্ষন করা হয়—
(i) সাধারণ খতিয়ানে (ii) সামষ্টিক খতিয়ান
(iii) ছিন্নপত্র খতিয়ানে
নিচের কোনটি সঠিক?
(ক) i খ ii (গ) iii (ঘ) i ও ii
৩০। “অফ ব্যালেন্সশীট আইটেম”— নিচের কোনটি?
ক. প্রাপ্ত আয় খ. সম্ভাব্য ব্যয়
গ. সম্ভাব্য দায় ঘ. বিবিধ ক্ষতি
জনাব হিমাংশু নগদ ৬,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তার নিজের উত্তোলন ছিল ১,৫০০ টাকা, স্ত্রী ব্যবসায় থেকে ৫০০ টাকার পণ্য নিয়ে যায় এবং তিনি তার ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম বাবদ ৬৫০ টাকা ব্যবাসয়ের ব্যাংক হিসাব থেকে প্রদান করেন। তার মূলধন কমে যাওয়ায় তার ভাই তাকে ৫,০০০ টাকা ধার দেয় যার অর্ধেক পরিশোধিত হয়েছে। তিনি তার পুরানো ব্যক্তিগত গাড়ি যার মূল্য ২,৫০০ টাকা ব্যবসায়ের সম্পত্তির সাথে যুক্ত করেন। তিনি নিজস্ব তহবিল থেকে ৫,০০০ টাকা দিয়ে একটি ব্যক্তিগত নতুন গাড়ি ক্রয় করেন। একজন কর্মচারীর বেতন ৮৫০ টাকা ভুলে হিসাবভূক্ত করা হয়নি। উল্লেখিত ঘটনাগুলোর জন্য প্রয়োজনীয় সমন্বয় করার পূর্বে তার নীট মুনাফা হয় ২,০০০ টাকা।
উদ্দীপকের আলোকে ৩১-৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
৩১। জনাব হিমাংশু এর নীট আয় কত?
ক. ১১৫০ খ. ১২৫০ গ. ২০০০ ঘ. ২৮৫০
৩২। সমাপনী মূলধনের পরিমাণ কত?
ক. ৫০০০ খ. ৬০০০ গ. ৭০০০ ঘ. ৮০০০ ৩৩। দায়ের পরিবর্তন হবে কত টাকা?
ক. ৩৫০০ খ. ২৫০০ গ. ৫০০০ ঘ. ৭৫০০
৩৪। প্রকৃত উত্তোলনের পরিমাণ কত?
ক. ১১৫০খ. ২০০০গ. ২১৫০ ঘ. ২৬৫০
৩৫। একটি বিক্রয় ফেরত্ ভুলক্রমে দৈনিক ক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধি করণ জাবেদা হবে কোনটি?
ক. বিক্রয় ফেরত্ ডে: ক্রয় ক্রেডিট
খ. ক্রয় ডেবিট: বিক্রয় ফেরত্ ক্রে:
গ. গড় মিল হিসাব ডে: বিক্রয় ফেরত্ ক্রে: ঘ. ক্রয় হিসাব ডে: গড়মিল হিসাব ক্রে:
৩৬। অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে—
ক. সম্পত্তি বেশি দেখাবেখ. দায় বেশি দেখাবে
গ. নষ্ট লাভ বেশি দেখাবে
ঘ. নীট লাভ কম দেখাবে
৩৭। ক্রয় ফেরত্ কৃত পণ্যের বিবরণ সংবলিত পত্রকে বলা হয়—
(i) ডেবিট ভাউচার (ii) ডেবিট নোট
(iii) ক্রেডিট নোট
নিচের কোনটি সঠিক?
(ক) iখ) ii)(গ) ( iii) (ঘ) (i) ও (iii)
৩৮। ৪/৬ অংশ হিসাবে ভাড়া ১২,০০০ টাকা পরিশোধ করা হয়েছে। কত টাকা ভাড়া বকেয়া আছে?
ক. ৬০০০ খ. ৮০০০ গ. ৪০০০ ঘ. ৫০০০
৩৯। LCM কী?
ক. List of Method of Costing
খ. Lower of Cost of Market Price
গ. Last Cost Method of Market Price
ঘ. List of Cost of Market Price
৪০। আয়কর রেওয়ামিলের কোন পাশে বসে?
ক. ডেবিট পাশে খ. ক্রেডিট পাশে
গ. উভয় পাশে ঘ. বসবে না
পৌরনীতি প্রথমপত্র
ফারুক হোসেন
সিনিয়র প্রভাষক, পৌরনীতি
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী।
সময়: ৪০মিনিট পূর্ণমান: ৪০
২১। হিটলার ও মুসোলিনীর সাথে মিল আছে শাসক হিসাবে কার?
ক. এরশাদ
খ. খালেদা জিয়া
গ. শেখ হাসিনা
ঘ. শেখ মুজিবুর রহমান
২২। ফিলমার কোন দেশের লেখক ছিলেন?
ক. ফ্রান্স খ. জার্মান গ. ইংল্যান্ড ঘ. স্পেন
২৩। বল প্রয়োগ মতবাদ জার্মানিতে কী সৃষ্টিতে ভূমিকা রাখে?
ক. ফ্যাসিবাদ খ. ন্যাসিবাদগ. সাম্রাজ্যবাদ ঘ.উপনিবেশবাদ
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
কোন একটি সমাজে জরিপ পরিচালনা করে দেখা গেল যে, সেখানে ১০০ জনের মধ্যে ৬৫ জন উচ্চ শিক্ষা গ্রহণের বিপড়্গে আছেন। ১০ জন এ বিষয়ে কোন মতামত দিতে রাজি হন নি। বাকি ২৫ জন উচ্চ শিক্ষার পক্ষে।
২৪। উদ্দীপকের শতকরা ৬৫ জনের মতকে জনমত বলা যাবেনা কেন?
ক. এ মত কল্যাণকামী ও যুক্তিভিত্তিক নয়
খ. ৬৫ জনই শিক্ষিত নাকি অশিক্ষিত তা বলা নেই
গ. ৬৫ জনই হয়ত অশিক্ষিত
ঘ. তারা অলৌকিক সমাজ চান না
২৫। শতকরা ২৫ জন উচ্চ শিক্ষার পক্ষে। এদের মতকে কেন জনমত বলা সঙ্গত?
i) উচ্চ শিক্ষার সাথে কল্যাণকামিতার সম্পর্ক বিদ্যমান
ii) ২৫ জনের মতামত সত্ উদ্দেশ্য প্রণোদিত
iii) তাদের সন্তানরা বা তারা উচ্চ শিক্ষিত
নিচের কোনটি সঠিক?
(ক) (i) ও (ii) (খ) (i) ও (iii)
(গ) (ii) ও ( iii) (ঘ) (i) , (ii) ও (iii)
২৬। হিটলার কোন দেশের একনায়ক ছিলেন?
ক. ফ্রান্স খ. স্পেন গ. জার্মান ঘ. ইংল্যান্ড
২৭। ফ্রান্সের দার্শনিক রুশো কোন শতাব্দীর দার্শনিক ছিলেন?
ক. সপ্তম খ. অষ্টম গ. সপ্তদশ ঘ. অষ্টাদশ
২৮। কোন যুগের ধারনা অনুযায়ী রাষ্ট্রের উদ্দেশ্য কেবল মানব সমাজের পাপ মোচন?
ক. গ্রিক খ. রোমান
গ. মধ্যযুগীয় ঘ. আধুনিককাল
২৯। আমলাতন্ত্রে নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হয়—
i) প্রিলিমিনারী টেস্ট ii) লিখিত পরীক্ষা iii) মৌখিক পরীক্ষা
নিচের কোনটি সঠিক?
(ক) (i) ও (ii) (খ) (i) ও (iii)
(গ) (ii) ও ( iii) (ঘ) (i) , (ii) ও (iii)
৩০। কোন অধিকার প্রতিষ্ঠা না পেলে অন্যান্য অধিকার অর্থহীন?
ক. নৈতিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার ঘ. সামাজিক অধিকার
৩১। দল যদি গণতান্ত্রিকভাবে গড়ে উঠে তবে কোথায় তার প্রভাব পড়ে?
ক. বিদেশে খ. জাতিসংঘে
গ. দেশের শাসনব্যবস্থায় ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়ে
৩২। কোথায় জনগণ নিজেদের ভাগ্য নির্ধারন করতে পারে?
ক. সমাজতন্ত্রে খ. চাকরী জীবনে
গ. গণতন্ত্রে ঘ. ব্যবসায় কেন্দ্রে
৩৩। কোনটি ব্যতীত স্বাধীনতা উপভোগ কল্পনা মাত্র?
ক. অর্থখ. নৈতিকতা গ. আইন ঘ. সহনশীলতা
৩৪। ক্ষমতা ও কর্তৃত্বের বিভাজন ও বণ্টনকে কী বলা যায়?
ক. ক্ষমতা খ. কেন্দ্রিকতা
গ. বিবেক ঘ. ক্ষমতার বিকেন্দ্রীকরণ
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:
একটি সামাজিক সংগঠনের নেতা ইকবাল হোসেন খান। তিনি যে পর্যায়ের নেতা তাকে সে পর্যায়ের দায়-দায়িত্ব পালন করতে হয়। তিনি সম্যক অবগত যে, নেতৃত্বের ওপর দেশ ও জাতির ভবিষ্যত নির্ভরশীল।
৩৫। ইকবাল হোসেনের কোন ধরনের জ্ঞানের অধিকারী হওয়া উচিত?
i) ব্যক্তিত্বসম্পন্ন ii) দূরদৃষ্টিসম্পন্ন iii) উদার
নিচের কোনটি সঠিক?
(ক) (i) ও (ii) (খ) (i) ও (iii)
(গ) (ii) ও ( iii) (ঘ) (i) , (ii) ও (iii)
৩৬। সঠিক নেতৃত্বের ওপর দেশ ও জাতির ভবিষ্যত নির্ভরশীল কেন?
ক. দেশ ও জাতি অভিন্ন সত্তা বলে
খ. দেশ ও জাতি নেতৃত্বকে প্রত্যাশা করে বলে
গ. নেতা দেশ ও জাতিতে অবস্থান করেন বলে
ঘ.দেশ ও জাতি গঠনে নেতৃত্বের বিকল্প নেই বলে
৩৭। তুমি সক্ষম হলেও তোমাকে জীবিকা নির্বাহ করতে দেওয়া হচ্ছে না। তুমি কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছ?
ক. সামাজিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. জাতীয়
৩৮। বিকেন্দ্রীকরণের পক্ষে যুক্তি কোনটি?
ক. দক্ষ প্রশাসনের অভাব খ. সমস্যার গভীরতা বাড়ে
গ. সমন্বয়ের অভাব ঘ. গণতান্ত্রিক
৩৯। নাগরিক জীবনের নৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন কোনটি?
ক. নাবালকের সম্পত্তির তত্ত্বাবধান খ. ধনী ব্যক্তির আয়কর
গ. হাসপাতাল নির্মাণ ঘ. পাঠাগার স্থাপন
৪০। মানব সমাজের আদি সংগঠনের নাম কী?
ক. রাষ্ট্র খ. রাজনৈতিক সংগঠন
গ. গোষ্ঠী ঘ. পরিবার
