পরীক্ষায় ভালোফল করা কঠিন কিছু নয়

আপডেট : ১০ মার্চ ২০১৪, ১৮:৫১
শ্রাবণী আক্তার মুক্তা দি ব্রাইট সান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল থেকে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আমার নাম মুক্তা। আমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের পিছনে প্রধান কারন হলো নিয়মিত পড়াশোনা পরীক্ষায় ভালো ফলাফল করা কিন্তু মোটেই কোনো কঠিন কিছু না। আমি প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত ছিলাম। ক্লাসে যে শুধু নিয়মিত উপস্থিত ছিলাম তাই নয়, মনযোগী ও ছিলাম। ক্লাসে শিক্ষকের কথা আমি মন দিয়ে শুনতাম। শ্রেণির কাজ মনোযোগ দিয়ে করতাম। প্রতিদিনের পড়া বাসায় গিয়ে পড়ে ফেলতাম, আর হ্যাঁ, কোনো বিষয় না বুঝলে আমি শিক্ষককে জিজ্ঞাসা করতাম। শিক্ষকগণও তাতে অনেক খুশি হতেন। ক্লাসে শিক্ষক কিছু জিজ্ঞেসা করলে আমার মতোই উত্তর দেওয়ার চেষ্টা করতাম। আর ক্লাসের শেষে অথবা ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে আমি অন্যান্য বিষয় ছাড়াও পাঠ্য বিষয় নিয়ে আলোচনায় বসতাম। কোনো পড়া না বুঝলে হুট করেই হাল ছেড়ে দিই না। ধৈর্য্য নিয়ে, সময় নিয়ে তা সমাধানের চেষ্টা করি। যেসব বিষয়বস্তু আমার কাছে জটিল মনে হয় তা আমি বারবার অনুশীলন করেছিলাম।