বিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
জীবের বৃদ্ধি ও বংশগতি
জ্ঞানমূলক :
১। কোনটি ক্রমাগত বিভাজনের মাধ্যমে বিশাল দেহ সৃষ্টি করে?
ক) ক্রোমোজোম খ) জাইগোট
গ) ডিএনএ ঘ) আরএনএ
উ:খ
২। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক) মিয়োসিস খ) মাইটোসিস
গ) অস্বাভাবিক ঘ) অ্যামাইটোসিস
উ:ঘ
৩। নিচের কোনটি এককোষী জীব?
ক) ব্যাকটেরিয়া খ) ঈস্ট
গ) ছত্রাক ঘ) সবগুলো
উ:ঘ
৪। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত?
ক) ১:১ খ) ১:২ গ) ১: ৩ ঘ) ১:৪
উ:ক
৫। বহুকোষী জীবদের জীবন কয়টি কোষ থেকে শুরু হয়?
ক) ১টি খ) ২টি গ) ২২টি ঘ) ৫০টি
উ:ক
৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে?
ক) মাইটোসিস খ) অস্বাভাবিক
গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস
উ:ঘ
৭। জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) দ্বিবিভাজন
উ:গ
৮। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
উ:গ
৯। কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে?
ক) ঈস্ট, বারবুলা খ) অ্যামিবা, বারবুলা গ) ছত্রাক, অ্যামিবা ঘ) বারবুলা, ছত্রাক
উ:গ
১০। পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় কোন বিভাজন হয়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অস্বাভাবিক
উ:গ
অনুধাবনমূলক:
১১। নিচের কোন বিভাজন মানুষের দেহে ঘটে?
ক) দ্বিবিভাজন, অ্যামাইটোসিস
খ) মাইটোসিস, মিয়োসিস
গ) অ্যামাইটোসিস, মাইটোসিস
ঘ) অ্যামাইটোসিস, মিয়োসিস
উ:খ
১২। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে কোনটি?
ক) ডিএনএ খ) হূিপণ্ড
গ) রক্ত ঘ) অণুচক্রিকা
উ:ক
১৩। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
উ:খ
১৪। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) ডিএনএ খ) আরএনএ
গ) নিউক্লিওলাস ঘ) সেন্ট্রোমিয়া
উ:ক
১৫। ছত্রাকের কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনটি বিভাজিত হয়?
ক) প্রোটোপ্লাজম খ) সাইটোপ্লাজম
গ) অ্যামাইটোপ্লাজম ঘ) কোষ গহ্বর
উ:খ
