সাইফুর রহমান খান,সাবেক শিক্ষক,ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিষ্ঠাতা, সাইফুর’স
Transformation
47.Simple : In spite of his poverty, he was honest. (Make complex)
অর্থ- দারিদ্র্যতা সত্ত্বেও, সে ছিলো সত্।
অর্থ- poverty (পভেরিট) : দারিদ্রতা।
সমাধান-
উপরের বাক্যটিকে complex বাক্য বানাতে হবে,
“তার দারিদ্র্যতা সত্ত্বেও এই কথা বা শব্দগুচ্ছে subject + verb নেই।
একে complex বানাতে হলে
“In spite of his poverty” বা “তার দারিদ্র্যতা সত্ত্বেও,”
কথাটিকে subject ও main verb দিয়ে প্রকাশ করতে হবে।
এখন একটু চিন্তা করুন! ....
হ্যাঁ, “তার দারিদ্র্যতা সত্ত্বেও” কথাটির বদলে বলা যায় “যদিও সে দরিদ্র”
যার ইংরেজি হলো: Though he was poor।
প্রদত্ত বাক্যের complex রূপ হবে-
Though he was poor, he was honest.
অপূর্ণাঙ্গ বাক্য পূর্ণাঙ্গ বাক্য.
অর্থ- যদিসে ছিল দরিদ্র, সে ছিল সত্।
এটি একটি complex বাক্য, কারণ
এতে একটি অপূর্ণাঙ্গ এবং একটি পূর্ণাঙ্গ রয়েছে।
উপরের বাক্যটির Complex রূপব
(১) Though he was poor, he was honest.
অথবা
(২) He was honest though he was poor.
-এই বাক্যটির আরো Complex রূপ-
(3) In spite of the fact that he was poor, he was honest.
অথবা
(4) Despite the fact that he he was poor, he was honest.
অথবা
(5) Although he was poor, he was honest.
এই বাক্যের Compound রূপ হবেব
He was poor, yet he was honest.
অথবা
(2) He was poor but honest.
উপরের প্রশ্নের বাক্যের মত আরো Simple বাক্য-
Simple : In spite of being rich, he was unhappy.
Complex : Though he was rich, he was unhappy.
Compound : He was rich, yet he was unhappy
মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৩৪৩২০৮০
