সীতাকুন্ডে অসহায় পরিবারকে উচ্ছেদ করেছে দুর্বৃত্তরা

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:২৮
সীতাকুন্ডের ছোটকুমিরায় এক অসহায় পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করে তাদের বসতঘর স্থানীয় কিছু দুর্বৃত্ত গুঁড়িয়ে দিয়েছে। সীতাকুণ্ড থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিরা ইউনিয়নের মসজিদ্দা গ্রামের নদীভাঙ্গা পরিবার মোঃ জহিরুল ইসলাম তাদের পূর্ব বসতভিটা নদীতে ভেঙ্গে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জনৈক কবির আহমদ থেকে ছয় শতক খাস জায়গা দখল ক্রয় করে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে। গত কয়েকদিন যাবত্ বিক্রেতা কবির আহম্মদের ছেলে মোঃ সেলিম বাদশা, তাজ মোঃ জিকো, আইয়ব আলী জুয়েলসহ আরো কিছু ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রতিদিন জহিরুলকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিতে কাজ হচ্ছে না বিধায় জহিরের পরিবারের সবাইকে পিটিয়ে ঘরের মালামাল ভাংচুরসহ তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করার পরও পুলিশ উদ্যোগ নিচ্ছে না।