গত রবিবার সন্ধ্যায় নিজেদের গাভীর দুধ পান করে স্ত্রীর মৃত্যু ও স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আঃ সালাম মৃধা (৫০) গত রবিবার সন্ধ্যায় নিজের গাভীর দুধ পান করে অসুস্থবোধ করলে স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)কে জানায়। স্ত্রী স্বামীর কথা বিশ্বাস না করে ঐ দুধ পান করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
