সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ মার্চ ২০১৪, ২১:৩০
কুবি’র প্রথম বর্ষের ক্লাস শুরু ১৮ মার্চ কুবি (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১৮ মার্চ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১৭টি বিভাগে ৮শ’ জন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম চলছে। ১৭ ও ১৮ জানুয়ারি এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ওয়েব সাইটে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, এ শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি, ফাইন্যান্স ও আরকিওলজি বিভাগ চালু করা হয়। শ্রীপুরে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাগুরার শ্রীপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংগঠন আশা’র সাচিলাপুর শাখার উদ্যোগে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়েছে। ক্ষুদ্র দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আশা’র পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । এ উপলক্ষে সভায় সাচিলাপুর শাখা ব্যবস্থাপক হাশিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. শংকর দেবনাথ, ডা. আশরাফুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার আওরঙ্গজেব চৌধুরী, শ্রীপুর সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ সাইফুজ্জামান খান, ব্র্যাক ম্যানেজার আজিজুল ইসলাম প্রমুখ। রাণীনগরে রাকাবের মতবিনিময় সভা রাণীনগর ( নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর রাণীনগর শাখার উদ্যোগে গতকাল সোমবার খেলাপী ঋণ গ্রহীতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন রাণীনগর শাখা কার্যালয়ে রাণীনগর শাখার ব্যবস্থাপক মোঃ কোরবান আলীর সভাপতিত্বে ব্যাংকের সকল ঋণ গ্রহীতাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক ( ডিজিএম) মো ঃ ফিরোজুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন রাকাব রাণীনগর শাখার মুখ্য কর্মকর্তা ফিরোজ উদ্দিন, স.ম.শের আফগান প্রমুখ। ছারছিনা দরবার শরীফে বার্ষিক মাহফিল আজ শুরু স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ ছারছিনা দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আজ মঙ্গলবার শুরু। ইতিমধ্যে বিশাল প্যান্ডেল নির্মাণসহ মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় আইন-শৃংখলা বাহিনী ও মুসল্লি¬¬দের স্বাস্থ্য সেবায় সার্বক্ষণিক মেডিক্যাল টিম নিয়োজিত রয়েছে। আগামী বৃহস্পতিবার জোহর নামাজ বাদ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর সাহেব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ । পানছড়িতে যুব ফোরাম কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ গতকাল সোমবার পানছড়ি উপজেলায় ইউপিডিএফ-এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বির্বতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুসময় চাকমা, সুনীল ত্রিপুরা, কহিন ত্রিপুরা প্রমুখ। বক্তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত রবিবার সকাল সাড়ে আটটায় দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় সন্ত্রাসীর গুলিতে যুব ফোরামের কর্মী নিহত হয়। গোবিন্দগঞ্জে ইউপি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গত রবিবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন-উল-হাসান, উপজেলা প্রকৌশলী আহসান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপস্থিত ছিলেন। আদিতমারীতে তামাক চাষ নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ তামাক চাষ নিয়ন্ত্রণ করে খাদ্যশস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে গতকাল সোমবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। আদিতমারী তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন ও ডেভেলপমেন্ট কাউন্সিল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট কাউন্সিল’র (ডিসি) প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, পেশাজীবী ফোরামের সভাপতি মোজাম্মেল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মজিবর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পূর্ণ চন্দ্র বর্মন, সুরেশ চন্দ্র বর্মন প্রমুখ। জগন্নাথপুরে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, ইউএনও মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, আতাউর রহমান কামালী। সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। বিএনপি নেতার মুক্তি দাবিতে ভালুকায় মিছিল ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভালুকা উপজেলা সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর মুক্তির দাবিতে গত রবিবার এক বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহসান উল্লাহ খান রুবেল, অধ্যাপক হাদিসুর রহমান, আতিকুল্লাহ পাঠান ধনু, আলী আকবর খান শিল্পি, শাজাহান তালুকদার, বাদল মোল্লা, সাইফুল ইসলাম, শাহ মোহাম্মদ সুজন প্রমুখ । কালির বাজার হাইস্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন সরকার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, কাঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.হা.ম শহীদউল্লাহ প্রমুখ। লৌহজংয়ে বিএনপির অর্ধ শতাধিক নেতা-কর্মীর আ’লীগে যোগদান মুন্সীগঞ্জ প্রতিনিধি \ লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত রবিবার স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির হাতে ফুল দিয়ে মোঃ মীর হোসেন শেখ ও বাদল শেখের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। যোগদান সভায় গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান হিমু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রশিদ শিকদার, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ। বাঘায় গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড বাঘা (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহীর বাঘায় গাঁজা সেবনের অপরাধে হিরাউল ইসলাম হিরা (২৩) নামের এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তোফায়েল হোসেন এ রায় প্রদান করেন। সে ক্ষাঘা পৌর এলাকার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের বাসিন্দা। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, গাঁজা সেবন করা অবস্থায় উপজেলার উত্তর মিলিক বাঘার একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার প্রতিবাদ পাবনা প্রতিনিধি\ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুশফিকুর রহমানের উপর হামলার ঘটনায় জড়িতদের ৫ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে গত রবিবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষকরা। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি রেজিষ্ট্রার বিজন কুমার বক্ষ্ম, উপ-পরিচালক (হিসাব) শাহানশাহ, উপ-পরিচালক (পিএনডি) গোলজার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা, জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, জহুরুল ইসলাম প্রিন্স প্রমুখ। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে মিছিল টাঙ্গাইল প্রতিনিধি\ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বর্তমান সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে টাঙ্গাইল জেলা ছাত্রদল গত রবিবার বিক্ষোভ মিছিল করেছে। পরে সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ। কালীগঞ্জে এমসিএম হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিল্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক তাপস কুমার দাস প্রমুখ। শরণখোলার ৩২টি ইউনিটে দুর্যোগ সরঞ্জাম হস্তান্তর শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি\ বাগেরহাটের শরণখোলায় ৩২টি ইউনিটে দুর্যোগ সতর্কীকরণ, উদ্ধার ও প্রাথমিক চিকিত্সা সরঞ্জাম দিয়েছে উন্নয়ন সংস্থা কোডেকের প্রসার প্রকল্প। গত রবিবার প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জামাদি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম, মামুন উজ্জামান। এ উপলক্ষে প্রকল্প ব্যবস্থাপক গৌতম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, এসিডিআই ভোকার ইজেপিসি আশীষ কুমার ও সিপিপি কর্মকর্তা আলমগীর হোসেন। বরগুনায় পূবালী ব্যাংকের সেমিনার ও ঋণ বিতরণ বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনায় পূবালী ব্যাংকের আয়োজনে এস.এম.ই বিষয়ক সেমিনার এবং ব্যবসায়ীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। গত রবিবার দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান জগত্ চন্দ্র সাহা। এতে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক বরগুনার সহকারী মহা-ব্যবস্থাপক মুহাম্মদ আমীনূল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, সহকারী মহা-ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক, ব্যবসায়ী আলহাজ্ব মো. হুমায়ূন কবির ও রেজাউল করিম অ্যাটম প্রমুখ। নাঙ্গলকোটে ভুঁইয়া সোস্যাল ওয়ার্কের গাছের চারা বিতরণ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রীদের মধ্যে ভুঁইয়া সোস্যাল ওয়ার্কের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার উপজেলার রহিম ভুঁইয়া মেমোরিয়াল একাডেমীর ছাত্র/ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সোস্যাল ওয়ার্কের সভাপতি শহিদুল ইসলাম ভুঁইয়া, অধ্যাপক জাকির হোসেন ভুঁইয়া, ইসহাক মিয়া মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে শাযুস মনসুর মেধা বৃত্তি প্রদান মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর যুব সংস্থার (শাযুস) আয়োজনে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে শাযুস মনসুর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান স্থানীয় জামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জামাল আহমদের সভাপতিত্বে শাযুস মনসুর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আহ্সান, মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম, হরেন্দ্র চন্দ্র বর্ম্মন, ইউপি চেয়ারম্যান মাহমুনুর রশিদ চৌধুরী প্রমুখ। কক্সবাজারে দলনেত্রীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু কক্সবাজার প্রতিনিধি \ বেসরকারি সংস্থা আশার উদ্যোগে ‘দলনেত্রীদের নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন’ বিষয়ক ৭ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত রবিবার থেকে কক্সবাজারে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে কর্মশালায় প্রশিক্ষণ দেন কক্সবাজার সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ জুলমত আলী, কক্সবাজার ও বান্দরবান জেলার ডিস্ট্রিক ম্যানেজার অজিত কুমার সাহা ও ব্র্যাঞ্চ ম্যানেজার কাঞ্চন কান্তি পাল। কর্মশালায় ঋণের টাকা সঠিক প্রকল্পে ব্যবহার, সদস্য ও স্বামী মৃত্যুবরণ করলে ঋণের টাকা মওকুফ, মূলধন সঞ্চয়ের দ্বিগুণ প্রদান, সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, সদস্যদের চিকিত্সা সহায়তা প্রদান, গরীর ছেলে-মেয়েদের ১ম শ্রেণি হতে ৩য় শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়। মাদারীপুরে নিরাপদ চলাচলের জন্য করণীয় শীর্ষক সভা মাদারীপুর প্রতিনিধি \ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে “নিরাপদ চলাচলের জন্য করণীয়” শীর্ষক এক আলোচনা সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নূরুজ্জামান আহমেদ। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ ও মাঠ কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, শাহ আমানত এন্টারপ্রাইজের সমন্বয়কারী রেহানা পারভিন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কে.এস. মোজাম্মেল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ্জাহান খান। তালায় উত্তরণের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের অর্থ বিতরণ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে লক্ষাধিক টাকা নগদ অর্থ সহায়তা করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ। গত রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অর্থ বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ। সভায় বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং এমপি পত্নী নাসরীন খান লিপি। মহম্মদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা \ এসএসসি ও সমমানের পরীক্ষায় মাগুরার মহম্মদপুর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১৬৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কৃষিবিদ গ্রুপ। গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল। বিশেষ অতিথি ছিলেন মনিরুল ইসলাম, অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ শরীফ আকতারুজ্জামান, একে এম নাসিরুল ইসলাম, হাবিবুর রহমান, স্বপ্না রানী বিশ্বাস, আক্তারুজ্জামান, অধ্যাপক আশরাফ হোসাইন, আনোয়ার হোসেন শাহীন প্রমুখ।