ঢাকা সফররত ‘অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স’র (ওআইসি) মহাসচিব ইয়াদ আমীন মাদানির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকটি বাতিল করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, গতকাল সোমবার বিকাল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছে। এদিকে দলের অন্য একটি সূত্র জানায়, ‘বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা রয়েছে’- ওআইসি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষাপটেই বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে শুধুমাত্র এই কারণে বৈঠক বাতিলের সত্যতা সরাসরি দলটির কেউ স্বীকার করেননি।
প্রসঙ্গত, গত রবিবার সকালে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানে ইয়াদ আমীন মাদানি ঢাকা আসেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন ও সংসদ অধিবেশনের কার্যক্রম দেখেন। এসময় তিনি সরকারের পক্ষে ইতিবাচক মন্তব্য করেন।
