আজকের রাশিফল

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৭:৪৪
১২ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ২৮ ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১০ জমা: আউয়াল ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৩ ও ৭। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ ও এমিথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, উচ্চাভিলাষী ও গতিশীল ব্যক্তিত্বের অধিকারী। প্রচুর মানসিক শক্তি রয়েছে। লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে পারেন না। অন্যকে প্রভাবিত করার ও নেতৃত্ব দেয়ার গুণ আছে। বাধা মোকাবিলায় দৃঢ়। আপনার মধ্যে আদর্শবাদ ও বাস্তবতার সম্মিলন ঘটেছে। মানুষের দুঃখ খুব সহজেই নাড়া দেয়। সহজেই সৌভাগ্যের হাতছানি পেতে পারেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: নিউইয়র্ক টাইমসের প্রতিষ্ঠাতা এডলফ ওকস, আবু জাফর শামসুদ্দিন, ড. রেহমান সোবহান, ফজলে লোহানী, সাহিত্যিক মিজানুর রহমান, নাজিম হিকমত, জেমস টেলর, এ ডব্লিউ এম ফখরুদ্দিন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক কোনো সমস্যা সমাধান করতে পারবেন। কেউ আজ আপনার বিরোধীতা করতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। আর্থিক দিক ভালো যেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। নিজেদের ভিতরে কোনো ধরনের মতানৈক্য দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বেসরকারি চাকরিতে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রতারিত হওয়ার আশংকা আছে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ নিন্দুকরা আজ খুব একটা সুবিধা করতে পারবে না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ভালো কাজে অর্থ ব্যয় হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের দুর্ঘটনা থেকে আজ রক্ষা পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ যানবাহন চালকদেরকে সতর্ক থাকতে হবে। অন্যথায় বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। হতাশা কাটিয়ে উঠতে পারলে ভালো করবেন । সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। আয়ের সূত্রগুলো সচল থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। সেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও আনন্দ পাবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়ে নতুন বিনিয়োগের প্রয়োজন হতে পারে। তবে চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করলে ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ অর্থকরি কোনো কাজে হাত দেয়ার আগে প্রাপ্তির সম্ভাবনা ভালোভাবে যাচাই করে নিন। কোনো কারণে হতাশাগ্রস্ত হওয়ার আশংকা আছে। কোনো সামাজিক বা জনহিতকর কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক ভালো যেতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। কোনো মিথ্যা বদনাম রটার আশংকা আছে। ব্যবসায়িক ব্যাপারে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। পারিবারিক কাজকর্মের প্রতি গুরুত্ব দিন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য আশা করতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কারো অসুস্থতায় উদ্বেগ বোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। নিজের শরীরও খুব একটা ভালো যাবে না। যে কোনো কাজে লেগে থাকার চেষ্টা করুন। তাতে সাফল্য পেতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। ক্রোধান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভালো কাজে অর্থ ব্যয় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না।