যাঁর হাত ধরে বাংলাদেশের এই স্বাধীনতা এলো
সবুজের মাঝে টকটকে লাল পতাকা এদেশ পেলো
তিনি আমাদের জাতির জনক মুজিবুর রহমান
তিনি রয়েছেন কোটি বাঙালির হূদয়ে বহমান।
তিনি থাকবেন নদ-নদী পথ মাঠ-ঘাট গাঁও ঘেঁষে
তিনি ডাকবেন ন্যায়ের পক্ষে আমাদের ভালোবেসে
তিনি আঁকবেন আমাদের চোখে সোনার বাংলাদেশ
মুজিব অমর, মুজিব মহান, মুজিবের নেই শেষ।
