প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:১৪আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:১৪
খোকা নামে জন্ম নিয়ে টুঙ্গিপাড়া গাঁয়ে—
মুজিব নামে উঠলে বেড়ে সেথায় সবুজ ছায়ে।
জানতো কি কেউ খোকা হবে দেশের মহান নেতা—
তাঁর ডাকে মুক্ত এ দেশ আসবে স্বাধীনতা।
চিরদিনই থাকবে খোকা সব বাঙালির মাঝে
জাতির পিতা খোকাই মুজিব দেশের সকল কাজে।