‘চার ছক্কা হই হই’

আপডেট : ১১ মার্চ ২০১৪, ১৮:২১
ইউটিউবেও এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ ভিডিওটি দেখেছে। মানে প্রথম অবস্থানে রয়েছে ভিডিওটি হঠাত্ রাস্তার মাঝে একটি মেয়ে নাচতে শুরু করলো। রিকশা আর বাস থেকে নেমে এসে তার সাথে নাচে যোগ দিল আরো কিছু তরুণ-তরুণী। পথচারীরা মুগ্ধ হয়ে তাদের ঘিরে ধরল। মুহূর্তেই ব্যস্ত রাস্তা পরিণত হল উত্সব আর নাচের স্টেজে। বাজছে ‘চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই।’ সাথে নাচছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩ মার্চ সকাল সাড়ে দশটার দৃশ্য এটি। চট্টগ্রাম নগরীর ষোলোশহর দুই নম্বর গেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফ্লাশ মব মুগ্ধ করেছে উপস্থিত পথযাত্রীদের। আইসিসির উদ্যোগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অফিসিয়াল থিম সংগীতে বৈচিত্র্য আনতে গানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই পরিবেশনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মনোরম পরিবেশনা নিয়ে এখন উন্মাদনা চলছে শহর জুড়ে। ব্যস্ত পথচারীরা এই নাচকে উপভোগ করেছে মনেপ্রাণে। তারা হাত তালি দিয়ে উত্সাহিত করেছে এই নৃত্য শিল্পীদের। বাস থামিয়ে অনেকে নেমে গেছেন এই বিচিত্র ফ্ল্যাশ মব দেখতে। পরিবেশনা শেষে ‘চার ছক্কা হই হই’ গান গুনগুন করে গাইতে গাইতে কর্মস্থলে ফিরে গেছেন তারা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিনটি শহরের মোট ১১টি বিশ্ববিদ্যালয় আইসিসি আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। যে ১১টি দল ফ্ল্যাশ মবে অংশ নিয়েছে তাদের মধ্য থেকে সেরা তিনটি দলের পরিবেশনা আইসিসির নিজস্ব ওয়েবপেজে প্রদর্শন করা হবে।