অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পান্থপথ ইউনিট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো জোনায়েত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. ফারুক আহমেদ, উপ-পরিচালক আ.ন.ম হারুন অর রশিদ, কবি হাসান মাহমুদ ও ডলি আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিএ-র কো-অর্ডিনেটর জাফর উল্লাহ খান জিবরান, প্রভাষক শারমিন সুলতানা ও রেজাউর করিম। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিভাগের কো- অর্ডিনেটর শাহরিয়ার আলম। দেলোয়ার ও সাফির উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন হাসান মাহমুদ ও সুশান্ত সৈকত। র্যাম্প ও ফ্যাশন শোতে অংশ নেয় বিভাগীয় ছাত্র-ছাত্রীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া, পারভেজ, জ্যোতি, সবুজ, মার্জিয়া গান,নাচ, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।
