টেক ফটো

আপডেট : ১১ মার্চ ২০১৪, ২১:৩১
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। নিত্যদিনে মিলছে নতুন নতুন উদ্ভাবনের খবর, আসছে নতুন নতুন প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বিশ্বের এমন নানা ধরনের ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো জার্মানির হ্যানোভারে শুরু গত পরশু শুরু হওয়া সিবিট ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাচ্ছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। ছবিতে ইয়ারফোনের মতো যে ডিভাইসটি দেখা যাচ্ছে, তা মূলত একটি ওয়্যারেবল পিসি। জাপানি এই ডিভাইসটি শারীরিক বিভিন্ন তথ্যও সংগ্রহ করতে পারবে। তাইওয়ানে সম্প্রতি নতুন করে গঠন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর সূচনালগ্নের এই ছবিতে দেখা যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট মা ইং-জিউকে (বাম থেকে দ্বিতীয়)। টেক জায়ান্ট অ্যাপল তাদের মোবাইল অপারেটিং সিস্টেমকে এবারে স্থাপন করেছে গাড়িতে। কারপ্লে নামের এই ওএসকে দেখা যাচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে।