রাজশাহীর পবা উপজেলার পদ্মার চরের চরখিদিরপুর থেকে বগুড়ার আদমদীঘির নিখোঁজ মাদ্রাসা শিক্ষক মঈন উদ্দিন আকন্দের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মতিহার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে দুপুরে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আদমদীঘি ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
