দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৪ জন খুন হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরজু মিয়া তালুকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর নলকুপ থেকে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সানাবই গ্রামের আওয়াল মিয়ার সঙ্গে একই গ্রামের বাবুল মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের লোক আহত হয়।
নবাবগঞ্জে যুবকের লাশ উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জের বাজিতপুর তুলসি গঙ্গা নদী পাড়ে, গোলাম মোস্তফা (৩০) নামের যুবককে কে বা কাহার হত্যা করেছে। সে বাজিতপুর গ্রামের বসির উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার লাশ উদ্ধার করেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাঈদ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, লাশে আঘাতের চিহূ রয়েছে।
উলিপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা
উলিপুরে দিনমজুর পরিবারের এক গৃহবধুকে প্রতিবেশিরা পিটিয়ে হত্যা করেছে বলে তার পিতা থানায় অভিযোগ করেছে। জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ফারাজি পাড়া গ্রামে। গত বুধবার ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। সোমবার প্রতিবেশি মৃত আঃ ছালামের পূত্র নুর আলমের সাথে মোখলেছুর রহমানের স্ত্রী ছকিনা বেগম (৩৮) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারপিটের ঘটনা ঘটে। এতে ছকিনা বেগম গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় গ্রাম্য চিকিত্সকরা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর ছকিনাকে অটোরিকসা যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে পান্ডুল কুমারপাড়া নামক স্থানে তার মৃত্যু হয়।
ইসলামপুরে মহিলার লাশ উদ্ধার
ইসলামপুরে জামালপুর অভিমুখে আউট সিগনাল সংলগ্ন রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার আউট সিগনাল (বুরুঙ্গি) পাশে লাইনে ২৫১ যাত্রীবাহী আপ লোকাল ট্রেনে কাটা পরে ওই মহিলার মূত্যু হয়। দ্বি-খন্ডিত লাশটি উদ্ধার করে জামালপুর জি,আর,পি পুলিশ। তার শরীরে ম্যাকছি ছিল, পুলিশ স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিলার মাথা ও শরীর দ্বি-খন্ডিত উপস্থিত উত্সুক লোকজনের ধারণা সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তে জন্য লাশ জামালপুর মর্গে প্রেরন করা হয়েছে।
