মাইক্রোসফটের অফিস ৩৬৫-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:০৫
মাইক্রোসফট বাংলাদেশ গত আনুষ্ঠানিকভাবে গত ১২ মার্চ বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে অফিস ৩৬৫। মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিএম জেমি হারপার মাইক্রোসফটের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন ঘোষণা করেন। অফিস ৩৬৫ মূলত ক্লাউডের মাধ্যমে কাজ করার একটি মাধ্যম। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে কম বিনিয়োগ করেও মেইল, ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য সুবিধা পাবেন। এর গ্রাহকরা মাইক্রোসফটের পুরো প্ল্যাটফর্ম থেকে তাদের প্রয়োজনীয় সুবিধাসমূহও বেছে নিতে পারবেন। সংবাদ সম্মেলনে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাসনায়েকসহ মাইক্রোসফট বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।