জেব্রা টোনার কার্টিজ

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:০৫
ইকরা এন্টারপ্রাইজ বাজারে নিয়ে এসেছে জেব্রা ব্র্যান্ডের টোনার কার্টিজ। উন্নত প্রযুক্তির টোনার পাউডার, ওপিসি ড্রাম, পিসিআর, এমআর রোলার ব্লেড প্রভৃতির সমন্বয়ে তৈরি এই চীনা কার্টিজ। যেকোনো ব্র্যান্ডের লেজার প্রিন্টারে ব্যবহার করা যায়। ট্রেসিং পেপার, স্টিকার পেপারসহ সব ধরনের কাগজেই প্রিন্ট করতে পারে এটি। মূল ব্র্যান্ডের টোনারের তুলনায় এটি ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী।