গত ১২ মার্চ থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গ্লোবাল ব্র্যান্ড। বরিশালের ১২৫ সদর রোডস্থ ৩য় তলার এই শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক মিজানুর রহমান এবং সহকারী চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক হারুন-উর-রশিদ মিথুন। এ সময় স্থানীয় আইটি ব্যবসায়ী, স্থানীয় ব্যক্তিবর্গ ও গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন শাখার জন্য একটি মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্লোবাল ব্র্যান্ডের নতুন এই শাখার সাথে যোগাযোগ করা যাবে ০৪৩১৬২৭০৯, ০১৯৭৭৪৭৬৫০৩ নম্বরে।
