প্রতারণা ঠেকাতে রবিতে স্বয়ংক্রিয় প্রিপেইড সিম বদল

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:০৬
মোবাইল অপারেটর রবি সম্প্রতি স্বয়ংক্রিয়ভাবে প্রিপেইড সিম বদল ব্যবস্থা চালু করেছে যা সিম বদলের ওপর নিয়ন্ত্রণ ও প্রতারকদের তত্পরতা বন্ধ করতে সহায়ক হবে। গ্রাহক নিরাপত্তার জন্য নতুন সিস্টেমটি চালু করেছে রবি। প্রতারকরা সিম রিপ্লেসমেন্টের মাধ্যমে যেন রবি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে না পারে এজন্য এই বিশেষ সেবা চালু করেছে অপারেটরটি। স্বয়ংক্রিয় প্রিপেইড সিম বদল ব্যবস্থা সঠিকভাবে গ্রাহকদের পরিচয় নিশ্চিত করা এবং অনুমতি ছাড়া সিমের মালিকানা বদলের হয়রানি থেকে গ্রাহকদের রক্ষা করবে। গ্রাহক স্বার্থ রক্ষায় নতুন সিস্টেমটি চালু করতে পেরে রবি খুশি বলে জানান রবির চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব। এর মাধ্যমে সিম বদলের পর এম-ওয়ালেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি।