জোকস

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২০:৫২
 এক ভদ্রলোকের স্ত্রী কুকুর পোষেণ। ভদ্রলোক কুকুরটিকে মোটেই সহ্য করতে পারেন না। একদিন সকালে গোপনে ভদ্রলোক কুকুরটিকে তার বাসা থেকে বিশ ব্লক দূরে এক বাড়িতে রেখে এলেন। কিন্তু তিনি বাড়ি ফিরে দেখেন, কুকুরটি তার আগেই ফিরেছে! অপর একদিন আবারও ভদ্রলোক কুকুরটিকে এ গলি ও গলি পার করে চল্লিশ ব্লক দূরে রেখে এলেন। সেদিনও একই ঘটনা। কুকুর ভদ্রলোকের আগেই বাড়ি ফিরেছে! শেষমেশ ভদ্রলোক এক সকালে বাড়ি থেকে এক শ মাইল দূরে এক জটিল পথ পাড়ি দিয়ে কুকুরটিকে রেখে বাড়ি রওনা হলেন। ঘণ্টা তিনেক বাদে তিনি বাসায় ফোন করলেন তার স্ত্রীকে। ভদ্রলোক :হ্যালো। তোমার কুকুর কি বাড়ি ফিরেছে? স্ত্রী :হ্যাঁ। কেন গো? ভদ্রলোক :ওকে একটু পাঠাও তো, আমি পথ হারিয়ে ফেলেছি!  অভিভাবক :আপনাদের স্কুলে আপনারা ভালো ফলাফলের গ্যারান্টি দিচ্ছেন। কিন্তু যদি কেউ খারাপ ফলাফল করে তখন আপনার কী করবেন? প্রিন্সিপাল :আমরা বিফলে মূল্য ফেরতের মতো বিফলে ছাত্র ফেরত দিয়ে থাকি!  জনৈক ভদ্রলোক :তুমি স্কুলে যাও? বাচ্চা (রাগ করে) :না নিজে থেকে যাই না, আমাকে জোর করে পাঠানো হয়।  সবজির দোকানে ক্রেতা-বিক্রেতার কথা হচ্ছে— ক্রেতা :শোনো রান্না করার পর যদি দেখি যে তোমার সবজি সব পানসে আর স্বাদ ছাড়া তাহলে কিন্তু রান্না করা সবজিই ফেরত দিয়ে যাব। বিক্রেতা :ঠিক আছে আপা, রান্না করা সবজি যদি ফেরত দিতেই আসেন তাহলে সাথে করে দু’তিনটা রুটিও নিয়া আইসেন!