ঘাটাইলে ‘বিজয় ৭১’ ভাস্কর্য উদ্বোধন

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:২৪
ঘাটাইল কলেজ মোড়ে নির্মিত ‘বিজয় ৭১’ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মো. আনিছুর রহমান ভাস্কর্যটি উদ্বোধন করেছেন। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজমল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনিছুর রহমান, স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা। স্বাধীনতার ৪২ বছর অতিবাহিত হলেও এই উপজেলায় মুক্তিযোদ্ধাদের স্মরণে কোথাও কোন ভাস্কর্য ছিল না। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার প্রচেষ্টায় টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল নতুন বাসস্ট্যান্ডে (কলেজ মোড়ে) নির্মাণ করা হলো এই সৌন্দর্য মন্ডিত ভাস্কর্যটি।