ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় হয়েছে। নির্বাচনে ৯টি কেন্দ্রের ১৬ হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ ছাবদার হোসেন পেয়েছে ৫৯৩২ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী পারুলা বেগম পেয়েছে ৫৮৬৯ ভোট। নির্বাচনে বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
