খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকা থেকে দু’টি দেশীয় তৈরি এলজি ও সাত রাউন্ড তাজা গুলিসহ এলিন চাকমা নামে এক উপজাতীয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সন্ত্রাসী এলিন চাকমা মাটিরাঙ্গা উপজেলার ব্যাঙমারা এলাকার বাসিন্দা। সে নিজেকে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য বলে দাবি করেন।
