পৃথক ঘটনায় ৭ জনের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:২৬
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৭ জন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দিনাজপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তুলশীগঙ্গা নদী থেকে মোস্তাফিজুর রহমান (২২) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদ জানান, গত বুধবার সকালে মতিহারা গ্রাম সংলগ্ন তুলশীগঙ্গা নদীতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের লাশটি উদ্ধার করে। নওগাঁয় বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে আহম্মেদ জোয়ারদার (৬৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সাড়ে ১০টার দিকে গ্রামের মসজিদের গ্রিলের সাথে ঝুলানো অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীপুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগী এলাকার একটি মত্স্য খামার থেকে গত বুধবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের গ্রাম্য ডাক্তার শ্রী বাবুর ছেলে সুমন (২৫) বুধবার দুপুরের নিজ বসত ঘরে বিদ্যুেতর তারে জড়িয়ে মারা গেছে। জানা যায়, নানা বাড়ি বেড়াতে যাওয়ার জন্য নিহত সুমন জামা কাপড় আয়রন করতে ছিল । আয়রনের তার খুলতে গিয়ে গলায় পেঁচিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে । জগন্নাথপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামে সুমি বেগম (২২) নামের গৃহবধূকে যৌতুকের দায়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ যৌতুকের বলি গৃহবধূর পাষন্ড স্বামী ছনাই মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার ছনাই মিয়াকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। বালিয়াডাঙ্গীতে মাথাবিহীন লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার নামক স্থানের একটি গম ক্ষেত থেকে পজির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পজির উদ্দিন ওই উপজেলার ছাগলডাঙ্গী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। দৌলতপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া বাজারপাড়া গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ ব্যাপারে তাদের মা বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেছে। আড়িয়া বাজারপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মহিদুল ও তার ছোট ভাই ফরিদুলের মধ্যে বিদ্যুত্ বিলের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদুল বড় ভাই মহিদুল (৩৫) কে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেবার পর সে মারা যায়।