বান্দরবানে বাঙালি বাঙালির পাহাড়ী পাহাড়ীর মাথাব্যথা

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৩০
উপজেলা নির্বাচনে বান্দরবান সদরে দু’জন বাঙালি এবং দু’জন পাহাড়ী মারমা সম্প্রদায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচনী জ্বরে ভুগছেন এখন সদর উপজেলার ৫৪ হাজার ৭১১ জন ভোটার। নির্বাচনে সদরে চেয়ারম্যান প্রার্থী চারজন হলেও বাঙালি বাঙালির এবং পাহাড়ী পাহাড়ীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল কুদ্দুছ মোটরসাইকেল প্রতীকের মাথাব্যথা এখন বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম দোয়াত কলম প্রতীক এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ক্যসাপ্রু মারমা ঘোড়া প্রতীকের মাথাব্যথা জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী উইন মং জলি মারমা আনারস প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের জামাল উদ্দিন চৌধুরী উড়োজাহাজ প্রতীক নিয়ে, বিএনপি ক্যহ্লাউ চৌধুরী তালা প্রতীক বং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের তিংতিং ম্যা ফুটবল ও জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী ওয়াই চিং প্রু মারমা সেলাই মেশিন প্রতীক নিয়ে লড়ছেন।