নাঙ্গলকোটে উত্সবের আমেজ

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৩০
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। আসছে ১৫ মার্চ এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার সর্বত্র বিরাজ করছে উত্সবের আমেজ। প্রার্থী ও সমর্থকরা বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন শেষ মুহূর্ত্বের প্রচার-প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সামছুউদ্দিন কালু (আনারস) ও বিএনপির নজির আহমেদ ভুঁইয়া (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে এস এম মহিউদ্দিন (তালা) ও আবু ইউছুপ ভুঁইয়া (বই) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মন জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। চলছে পোস্টার, লিফলেট বিতরণ। মাইকে চালানো হচ্ছে প্রচারণা। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সামছুউদ্দিন কালু বলেন, আশা করি, জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবারও আমাকে তাদের কাজ করার সুযোগ করে দিবেন।