১৫ মার্চ তৃতীয় দফায় ময়মনসিংহের ফুলপুর, গৌরীপুর, ফুলবাড়িয়া, মুক্তাগাছা ও ধোবাউড়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহে উত্সবমুখর পরিবেশে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। এটি দলীয় নির্বাচন না হলেও নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশ নেয়ায় ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। উভয় দল মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করলেও আওয়ামী লীগ, বিএনপির মধ্যে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। ২টি দলের বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে অনেককে বহিষ্কার করাও হয়েছে। ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ৩০ ও মহিলাসহ ভাইস-চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ উপজেলায় মোট ভোটার ১০ লাখ ৯১ হাজার ৩৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৪৭ হাজার, ৫১৬ জন ও নারী ভোটার রয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৮৫৬ জন। ময়মনসিংহ জেলার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। ফুলপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মো. আব্দুল খালেক, বিএনপি থেকে আবুল বাসার আকন্দ, বিদ্রোহী আ.লীগ আতাউল করিম রাসেল, জহিরুল ইসলাম, শাহ আকরাম হোসেন ও বিএনপি বিদ্রোহী আখিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ নুরুউল্লাহ পাঠান, মো. হাবিবুর রহমান, মো. মোশারফ হোসেন, মো. রমিজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম ফেরদৌসী, মনোয়ারা খাতুন, মিলন রানী সরকার, মোছা. রোকেয়া পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আলী আহাম্মদ খান পাঠান, বিএনপি থেকে আহাম্মদ তায়েবুর রহমান, বিএনপি-বিদ্রোহী মো. মকবুল হোসেন ও মো. শামসুল হক, আ’লীগ-বিদ্রোহী, মো. শরীফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে জিয়াউল আবেদিন, মো. জহিরুল হুদা, সানাউল হক, হারুন-অর রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাকিয়া সুলতানা শান্তা, তানজীন চৌধুরী, রাবেয়া ইসলাম ডলি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফুলবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আব্দুল মালেক সরকার, বিএনপি থেকে মো. আজিজুর রহমান, বিদ্রোহী আ.লীগ মো. আসাদুজ্জামান, বিএনপি বিদ্রোহী মুহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. কবির হোসেন, স্বতন্ত্র থেকে এসএম সাইফুজ্জামান, মোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল মান্নান, মোহাম্মদ আজহারুল আলম, মো. কামরুজ্জামান, মো. ফজলুল হক শামীম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা সুলতানা, মোছা. হাজেরা খাতুন, মোছা. মাজেদা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
