কলারোয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৩১
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ইউপি চেয়ারম্যান মো: রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার যুগীখালী বাজার থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটক রবিউল ইসলাম রবি কলারোয়ার ১২নং যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যুগীখালী গ্রামের মো: আব্দুর রাজ্জাক মোড়লের বড় ছেলে।