দেওয়ানগঞ্জে আওয়ামী লীগ বিএনপির ভোট যুদ্ধ

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৩২
১৫ মার্চ দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গোটা দেওয়ানগঞ্জ উপজেলায় নির্বাচনী জোয়ারে ভাসছে। আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী হওয়ায় ২ দলের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা মনে করা হচ্ছে। দুই দলের নির্বাচনী শোডাউনের আমেজে মুখর হয়ে উঠেছে এলাকা। এলাকার হাট-বাজার, চা দোকানে, রাস্তাঘাট পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। পাশাপাশি প্রতি ক্ষণেক্ষণে বর্ণাঢ্য মিছিল মাইকিং ও গানবাজনা ভোটারদের কানে যেন তালা লেগে গেছে। এ উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপি সমর্থিত প্রার্থী শাহ মোঃ মুনিরুর রহমান (মুনির) (আনারস), আওয়ামী লীগের প্রার্থী বর্তমান পৌর মেয়র আবুল কালাম আজাদ (দোয়াত কলম), স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান খোকন (কাপ পিরিচ), অপর স্বতন্ত্র প্রার্থী এডভোটেক জাহিদ (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন বিএনপি সমর্থিত আবুল হাশেম (তালা চাবি), আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মমিন লাল মিয়া (টিউবওয়েল), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ফজলে রাব্বি জুয়েল, মাইক, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সুজন মিয়া (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যানরা হলেন- বেগম রোকেয়া সরদার (ফুটবল), রোকাসানা আক্তার (কলস), মরিয়ম বেগম (প্রজাপতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।