মহিলাদের বাড়তি চর্বি থেকে ওভারিয়ান ক্যান্সার!

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২১:৫১
মহিলাদের ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার হতে পারে ওভার ওয়েট বা ওজন আধিক্য বা চর্বি থেকে। এমন একটি খবর দিয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। এ ব্যাপারে নিউ জার্সির রাগার্স ক্যান্সার ইনস্টিটিউটের গবেষক ড. এলিজা বান্দেরা মনে করেন, মহিলারা ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে শরীরের ওজন কমানোর বিষয়টির ওপর জোর দেবেন। গবেষণার মোট ২৫টি স্ট্যাডির আওতায় ১৬ মিলিয়ন মহিলার ওপর গবেষণা করে দেখেছেন যাদের অন্তত ১৬ হাজার মহিলার ওভারিয়ান ক্যান্সার শনাক্ত হয়েছে। আর বিশেষজ্ঞগণ এটাও বলেছেন, যেসব মহিলার শরীরে যত বেশি ফ্যাট তাদের ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি তত বেশি। তাই বিশেষজ্ঞগণ মহিলাদের ওজন নিয়ন্ত্রণের ওপর জোর দিতে বলেছেন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ