যুবরাজ সিংয়ের ডোপ টেস্ট

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ২২:২৭
ভারতের ঘরোয়া বিজয় হাজারে ক্রিকেট টুর্নামেন্ট বুধবার ইডেন গার্ডেনে ম্যাচের পাশে তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংসহ তিন ক্রিকেটারের দ্বৈব চয়নের ভিত্তিতে ডোপ টেস্ট করা হয়েছে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রেলওয়ে’র কাছে ১৩৭ রানে লজ্জাজনকভাবে পরাজিত পাঞ্জাবের হয়ে ১৫ রান করা যুবরাজ ডোপ টেস্টের প্রক্রিয়া হিসাবে ম্যাচ শেষ হওয়ার আধা ঘন্টা পর প্রস্রাবের নমুনা দেন। উভয় দলের অধিকাংশ খেলোয়াড় তাদের নমুনা দেয়ার এক ঘন্টা পর যুবরাজ তার প্রস্রাবের নমুনা দেন। যুবরাজের আগে রেলওয়ে’র অধিনায়ক সেঞ্চুরি করা মহেশ রাওয়াত ও পেসার অনুরিত সিং তাদের নমুনা দেন। এসকল নমুনা দিল্লি¬স্থ ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সিতে পাঠানো হবে এবং গোপনীয়ভাবে সকল রিপোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠানো হবে।